চারি দিকে এখন সকাল –
রোদের নরম রঙ শিশুর গালের মতো লাল !
মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ –
পাড়াগাঁর পথে ক্ষান্ত উৎসবের পড়েছে আহ্বান !
রোদের নরম রঙ শিশুর গালের মতো লাল !
মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ –
পাড়াগাঁর পথে ক্ষান্ত উৎসবের পড়েছে আহ্বান !
- জীবনানন্দ দাশ
![]() |
| The Prusch Farm Homestead |
সাতচল্লিশ (৪৭) একর জায়গা জুড়ে থাকা এখনকার এই ফার্ম পার্কটা সেই সময়ে 'এমা প্রুশ'-দের ডেয়ারী ফার্ম ছিলো। অবিবাহিত ও নি:সন্তান 'এমা' ১৯৬২ সালে এই বিশাল সম্পত্তিটি "সান হোসে" শহরকে উইল করে দান করে যান - শর্ত ছিলো শুধু একটাই, যে ফার্মটিকে ঠিক একইরকম ভাবে সংরক্ষিত করে রাখতে হবে - অর্থাৎ ফার্ম ও পার্ক-টিকে কোনরকমভাবে ভেঙেচুরে বিল্ডিং কমপ্লেক্স বা অন্য কিছুতে রুপান্তরিত করা যাবে না। তাঁর 'অবিচুয়ারী'-তে তাই পরিস্কার করে বলা ছিলো যে: "Emma’s wishes were to have a model farm to remind future generations that their fathers sprang from the land and lived a country life before subdivisions took over the valley..."
![]() |
| Emma Prusch (1876-1969) |
এপ্রিল শুরু হতেই এদেশে আস্তে আস্তে গরম পড়তে শুরু করে - কাব্যিক ভাষায় সবাই বলতে থাকে যে, Spring is in Full Swing out here !! তো সেরকমই এক এপ্রিলের উইকেন্ডে কিছুটা হঠাৎ করেই বেড়িয়ে পড়লাম "এমা প্রুশ ফার্ম"-এর দিকে। নেট ঘেঁটে দেখলাম যে সবাই পার্কটার বেশ সুখ্যাতিই করেছে - বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছনতা, আর নির্জনতা নিয়ে সবাই ভালো ভালো কথা বলেছে। তার উপর এই পার্কের মধ্যেই রাখা আছে বেশ কিছু পপুলার জীবজন্তু। সুতরাং 'ওল্ড ম্যাকডোনাল্ড' ফার্মে যাবি নাকি, বলতেই আদি একেবারে এক পায়ে খাড়া।
I-280 South ধরে এগিয়ে I-680-তে পড়ার ঠিক আগে, King Road-এ exit নিয়ে একটু খানি এগুলেই, ডান হাতে পড়বে "এমা প্রুশ ফার্ম"...
![]() |
| I-280 South |
| > অ্যাই, তুই কে রে ? >> ওই!! তুই কে? |
| "Hey! don't bug me - see, I'm busy..." |
| কি নাদা রে তুই - ভালো করে চলতেও পারছিস না !! |
![]() |
| Treat Dispenser |
অ্যাতো বিশাল, অথচ এরকম পরিষ্কার আর সবুজ ঘাসে ভর্তি পার্ক আমি এর আগে কবে দেখেছি তা মনে করে উঠতে পারলাম না। মোরগের ঝাঁক পেরুতেই দেখলাম বিশাল দুটো মেটালের ট্র্যাক্টর রাখা আছে। 'ট্র্যাক্টর' এদেশের বাচ্চারা অসম্ভব পছন্দ করে - ঠিক কি কারণে করে তা এখনও বুঝে উঠতে পারিনি। হয়তো আদির কাছ থেকে কোনো একদিন জেনে নিতে পারবো !
| Metal Tractor |
| Giant Playhouse |
এখানে গরু, ছাগল, ভেড়া, পেট-ফোলা শুয়োর, টার্কি, খরগোশ, আরো নানান রকমের জীবজন্তু রয়েছে।
| Baby Pigs |
| কচ্ছপের দল - রোদ পোয়াচ্ছে |
| মোরগ -হাঁস-শুয়োর - একই ছাদের তলায় |
| হাঁস ও হাঁসিনী |
| বিজ্ঞ, প্রাজ্ঞ, আদি অকৃত্রিম রামছাগল |
![]() |
| টার্কি |
| আকাশ, আরও আকাশ... |
| হাওয়া-কল... |
ইন্ডিয়ার প্রতিনিধি দেখলাম এক ধরনের সাইট্রাস ফ্রুট, পোশাকি নাম 'Buddha's Hand Citron', বা 'Lemon with Fingers'...
![]() |
| Buddha's Hand Citron |
| Strawberry Tree |
| Pomegranate Tree |
| Baby Pomegranate |
| Avocado Tree |
| Pear Guava (Mexican) Tree |
| Strawberry Guava (Brazil) Tree |
| অবশেষে ডুমুর (Tiger Fig) গাছের দেখাও মিললো... |
| হ্যাঁ, কলাগাছও এদেশে বিরল - সুতরাং অবশ্যই দ্রষ্ট্রব্য... |
এই পার্কে দুটো কম্যুনিটি গার্ডেন রয়েছে - যেখানে স্থানীয় লোকজন (বেশিরভাগই মেক্সিকান) যাদের নিজস্ব কোনো জমি-জমা নেই, তারা নিজেদের খুশিমতো ফল-সব্জিও চাষ করতে পারে। প্রায় ছয় (৬) একর জায়গা জুড়ে এই ধরনের নন-প্রফিট চাষবাস চলে। যে'সব ফ্রেশ ফল আর সব্জি উৎপাদিত হয়, তা বেশিরভাগই দেওয়া হয়ে থাকে স্থানীয় লো-ইনকাম ফ্যামিলিদেরকে। এছাড়া নিয়ম করে এখানে 'workshop' করা হয় - একটা Farmers Market Stand-ও রয়েছে এখানে।
দেখতে দেখতে ঘন্টা তিনেক কেটে গেলো - ক্ষিদেয় পেটে কুঁই-কুঁই ডাক শুরু হওয়ায় আমরা ফেরার পথ ধরলাম। আদি যথারীতি গাঁইগুঁই করতে লাগলো, আবারও স্লাইডে ওঠার জন্যে। 'কালই আবার ফিরে আসবো' গোছের কিছু মিষ্টি মিষ্টি কথা বলে, ওকে ভুলিয়ে-ভালিয়ে আমরা পার্কিং লটের দিকে রওনা হলাম। এখন দেখলাম পার্কিং লটটা প্রায় পুরোটাই ভ'রে গেছে।
| Bye, Bye !! |
Even in the 21st Century this park remains, and affords the public, especially children, an opportunity to enjoy the property she cherished, as they learn about growing vegetables, or raising farm animals, and the farm has lots of animals to interact with. In the midst of all the city chaos it’s easy to forget for a moment where you are...
Thanks to Emma Prusch this wonderful piece of South Bay farming history has escaped further development, and provides a glimpse of San José’s farming past, just as she hoped. Wish this park keeps on providing such unique opportunity for the kids, the way it used to be, just as Emma had wished long, long time ago.
~ ~ ~ ~ ~ ~ ~
ফেরার পথে আমরা Eastridge Mall-এর Chili's রেস্তুরাঁতে ভোজন পর্বটা সেরে নিলাম... স্ন্যাক্স-এ নেওয়া 'Crispy Cheddar Bites' দেখা গেলো আদির খুবই পছন্দের !!
| Chilis @ 2185 Eastridge Loop, San Jose, CA 95122 |
~ ~ ~ ~ ~ ~ ~
এই শান্ত, নির্জন পার্কে আবারও একদিন ফিরে আসার ইচ্ছা মনেতে পুষে আমরা বাড়ির দিকে ফিরে চললাম...
ফেরার পথে দেখলাম I-280-তে বেশ বড়সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্যে মিনিট দশেক আমাদেরকে ঘন্টায় পাঁচ মাইল স্পীডে চলতে হলো। তবে এছাড়া আর কোনো ঝামেলায় ভাগ্যবশত: আমাদের পড়তে হয়নি।









